জীবন নামের ছোট্র রেলগাড়ী টা কখনও কারও জন্য থেমে থাকে না। হুম! ভালবাসার কথাই বলছি। কেউ যদি কাউকে ভালবেসে হঠাৎ করে সামান্য কোন কারনে, সামান্য ভূলবুঝিতে চলে যায় তাহলে কি আপনার জীবন থেমে থাকবে? না, হয়তবা আপনি তখন কষ্টের অতিশয্য এই ভূবনের সাধারন চিন্তা-চেতনা থেকে অনেক দূরে থাকবেন, হয়তবা অস্তির এক পৃথিবীর ভয়াবহ করুন রূপ আপনার ভিতর বাহির সব কিছুকে আচ্ছন্ন করে রাখবে,কিন্তু মনে রাখবেন ওই সময়টাতে নিজেকে শান্ত রাখাই শ্রেয়, হারিয়ে যাওয়া প্রিয়জনের সাথে কাটানো সময়টুকু সেটা যতই মধুর হোক অথবা খারাপ হোক তা থেকে নিজেকে যত দূরে
রাখবেন ততই ভাল থাকবেন। জানি সেটা কঠিন, খুব কঠিন, কিন্তু তাই আপনাকে পারতে হবে!! নতুবা আপনি পস্তাবেন, পরিবার পস্তাবে, সমাজ পস্তাবে, দেশ পস্তাবে-আর আপনার দ্বারা তখনই সংঘটিত হবে সমাজবিরোধী, দেশবিরোধী কোন কান্ড যা কেউ ভাবেনি আগে।
তাই আসুন জেনে নেই ভাল থাকার কিছু উপায়:
যত বেশি সময় পারুন পরিবারে সময় দিন। মা, বাবা, আর ছোট ভাই-বোন থাকলে তাদের সময় দিন। মায়ের খুব কাছাকাছি থাকুন দেখবেন মায়ের একটু সামান্য আদরই মনটা ভাল করে দিবে।
• আপুনি চাকুরীজীবী হলে সারাটা দিন কর্মব্যস্ত থাকুন।মনটাকে যত পারুন হালকা রাখুন, সহকর্মীদের সাথে খোশগল্পে মেতে উঠুন।
• পরিচিতজন যারা আছে সবসময় হাসি-খুসি আর আনন্দে থাকে তাদের কাছাকাছি কিছুটা সময় থাকার চেষ্টা করুন-মন ভাল থাকবে।
• এমন কিছু করার চেষ্টা করুন যাতে অন্যের উপকার হয়।
• পছন্দের গান শুনুন, হাস্যরসাত্মক নাটক সিনেমা দেখুন, অনুপ্রেরনামুলক বই পড়ুন।
• নিজের ভবিষ্যৎ এর জন্য ভাল একটা পরিকল্পনা করুন।
• ‘অনেক ভাল আছেন’- এই ধারনাটা পোষন করুন।
• বাস্তবতাকে সহজে মেনে নিন।
• প্রান খুলে হাসুন, ভেতরের জমাট বাধা কষ্টগুলোকে এক জাপটায় বাহির করে ফেলুন।
• ঈর্ষা থেকে দূরে থাকুন।
• যে কাজ করতে ভাল লাগে না,মন সায় দেয় না সে টা থেকে দূরে থাকুন।
• পজিটিভ থাকুন।
• সমাধানের চিন্তা করুন, সমস্যার নয়।
• আপনজন কারও কাছে যার সাথে ভাল বুঝাপরা আছে তার কাছে সমস্ত বিষয়গুলি শেয়ার করুন-মন হালকা হবে।
আজ এ পর্যন্তই, ভাল থাকুন সবাই।
ফেসবুকে আমরা এখানে
Next
নবীনতর পোস্ট
Previous
This is the last post.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন