আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় পেঁয়াজ একটি অত্যাবশ্যকীয় সবজি। প্রায় প্রতিটি ঝাল জাতীয় তরকারিতে পেয়াজের উপস্থিতি প্রায় বাধ্যতামূলক। বাঙ্গালি খানায় কোনো তরকারিতে পেয়াজ থাকবে না এটা হতেই পারে না।
সাধারণত একটি বড় মাপের পেঁয়াজে ৮৬.৮ শতাংশ পানি, ১.২ শতাংশ প্রোটিন, ১১.৬ শতাংশ শর্করা জাতীয় পদার্থ, ০.১৮ শতাংশ ক্যালসিয়াম, ০.০৪ শতাংশ ফসফরাস ও ০.৭ শতাংশ লোহা থাকে। এছাড়া পেঁয়াজে থাকে ভিটামিন এ, বি ও সি।
আসুন জেনে নেয়া যাক পেঁয়াজের কিছু গুণাগুণ:
• পেয়াজের রস চুলে দিলে তা উকুন নাশক হিসেবে কাজ করবে পাশাপাশি চুল পরা কমাতেও সাহায্য করবে।
• লাল পেঁয়াজ মাসিক রোগ সংশোধন করে।
• নিয়মিত পেঁয়াজ খেলে বাত ব্যথার রোগীদের ব্যথা কম থাকবে। এছাড়া বার বার বমি হলে চার-পাঁচ ফোঁটা পেঁয়াজের রস পানিতে মিশিয়ে খেলে বমি বন্ধ হয়ে যাবে। শরীরে থাকা অতিরিক্ত ইউরিক এসিডও বের করে দেয় পেঁয়াজ।
• দৈনিক পেয়াজ খেলে তা আপনার যৌন সমস্যাগুলো দূর করবে।
• পেয়াজ হজম শক্তি বাড়ায়।
• পোকামাকড় কামড়ালে সেখানে পেঁয়াজের রস লাগিয়ে দিন।
• কারো নাক দিয়ে রক্ত পরলে কাচা পেয়াজ কেটে তার ঘ্রাণ নিতে দিন।
• কোলন ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে।
• প্রতিদিন একটা পেঁয়াজ খেলে ঘুমের অভাব দূর হবে।
• শরীর থেকে অতিরিক্ত কলেস্টেরল কমাতে সাহায্য করে।
• দাঁতের ব্যাথা কমাতে সাহায্য করে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন