আদার মধ্যে এমন কতগুলো গুনাগুন রয়েছে যা প্রত্যেকটা মানুষেরই কাজে লাগবে, তাই আজ আদার গুনাগুন নিয়েই লিখব। আদা অতি পরিচিত একটি নিত্য প্রয়োজনীয় জিনিস। এই আদার মধ্যে রয়েছে অনেক গুনাগুন। নিম্নে আদার কিছু গুনাগুন তুলে ধরলামঃ-
গ্যাস্ট্রিক বা এসিডিটি সমস্যা যাদের তাদের জন্য আদা হল প্রাকৃতিক ঔষধ । দৈনিক ২ কোয়া করে আদা খেলে গ্যাস্ট্রিক বা এসিডিটি সমস্যা সহজেই দূর হয়ে যাবে ।
আদা রক্তের কোলেস্টেরলের মাত্রা কার্যকরভাবে কমাতে সাহায্য করে।
নিয়মিত আদা খেলে অতিরিক্ত ঘামের সমস্যা দূর হয়।
আদা খেলে কোলন ক্যান্সার এবং জরায়ুর ক্যান্সারের ঝুকি কমে।
ঠান্ডা এবং কফ জনিত অসুখ নিরাময়ে আদার গুনাগুন অতুলনীয়।
হিক্কা বা হেঁচকির জন্য – এক কাপ ছাগলের দুধের সাথে ১ চামচ আদার রস মিশিয়ে খেলে সঙ্গে সঙ্গে হেঁচকি কমে যাবে।
আদা রক্তশূন্যতা দূর করে ।
আদা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
যারা সকালে ঘুম থেকে উঠার পর অসুস্থ বোধ করেন আদা খেয়ে দেখতে পারেন,এই সমস্যা থেকে কিছুটা রেহাই পাবেন।
আদা মল পরিষ্কার করে ।
খাওয়ার ৩০/৪০ মিনিট আগে সৈন্দব লবন দিয়ে সাথে একটু আদা দিয়ে চিবিয়ে খেলে মুখের রুচি বাড়বে এবং খাওয়ার প্রবল চাহিদা বেড়ে যাবে।
আজ এ পর্যন্তই, নিয়মিত আদা খান, সুস্হ থাকুন ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন